যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নেভারল্যান্ডের সেই আলোচিত বাড়িটির বাজার মূল্য দাঁড়িয়েছে ১০০ মিলিয়ন ডলারে। ১০০ বর্গফুটের এই বাড়িটির মালিক প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন। সম্প্রতি বাড়িটি নিলামে তোলা হয়েছে। তিনি ১৯৮৮ সালে ১৯.৫ মিলিয়ন ডলার দিয়ে উইলিয়াম বন নামের এক লোকের কাছ থেকে কিনে নেন বাড়িটি।
এই বাড়িটির কারণে মাইকেল ২০০৫ সালে সাংবাদিকদের তোপের মুখে পড়েন। শিশু লাঞ্চনার দায়ে তাকে আইনি ব্যবস্থায় যেতে হয়েছিল। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, এত কিছুর পরেও বাজারে দাম উঠেছে ১০০ মিলিয়ন ডলার।
বাড়িটির সংস্কার ও নতুন নকশার কাজে সেই সময় খরচ হয়েছিল আরও ১৫ মিলিয়ন ডলারের মতো।
