২২ বছরের রেকর্ড ভাঙলেন কুক

আপডেট : ৩১ মে ২০১৫, ১৩:১৭
 
প্রায় ২২ বছর আগের ইতিহাস মুছে ফেলে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহের মালিক হলেন অ্যালিস্টার কুক। গ্রাহাম গুচকে পিছনে ফেলে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
 
লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ও নিজের ১১৪তম টেস্ট খেলতে নামেন কুক। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে টেস্টে কুকের রান ছিলো ৮,৮৬৯। তার উপরে ছিলেন গুচ। তার রান ছিলো ৮,৯০০। তাই গুচকে ছাড়িয়ে যেতে কুকের প্রয়োজন ছিলো ৩২ রান।
 
ইংল্যান্ড ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্টে ক্রিকেটে ইংলিশদের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান কুক। ফলে প্রায় ২২ বছর আগে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হওয়া গুচের রেকর্ড ভেঙে যায়। আর বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে ১৩তম স্থানে উঠে এরেলন কুক। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৭৫ রানে আউট হন কুক। ফলে তার রান এখন ৮৯৪৪।

খবর বাসসের।