রাজধানীর কাওরান বাজার এলাকায় ফরমালিনমুক্ত আম মেলা শুরু হয়েছে। কামাল অ্যাগ্রো ফুডস্ নামে একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজক।
রবিবার সকালে কাওরান বাজার এলাকার ওয়াসা ভবনের পিছনে এ মেলার উদ্বোধন করা হয়। কবি আসাদ চৌধুরী ও এভারেস্ট বিজয়ী বাংলাদেশি এম এ মুহিত এর উদ্বোধন করেন।
মেলায় রাণী পছন্দ, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, হিম সাগর, সুরমা, হাড়িভাঙ্গা, লক্ষণভোগসহ বিভিন্ন ধরনের আম পাওয়া যাবে।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার লিটন বলেন, ফরমালিনমুক্ত বিভিন্ন জাতের আম বিক্রি করা হবে। রাজশাহী, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় থেকে সরাসরি এসব আম সংগ্রহ করা হচ্ছে।
