বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে নাশকতার মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে মিরপুর থানায় দায়ের করা নাশকতার আরও একটি মামলায় ফালুর জামিন বহাল রেখেছিল আপিল বিভাগ।
