চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্যানেল নির্বাচনে সিনেট বৈঠক অনুষ্ঠানে আইনগত বাধা কাটলো। রবিবার দুপুরে চবি সিনেট বৈঠক স্থগিত করে দেওয়া রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
ফলে চবির ভিসি প্যানেল নির্বাচনের জন্য সিনেট বৈঠক অনুষ্ঠানে আইনগত আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গত ২১ মে চবির সিনেট বৈঠকের উপর স্থগিতাদেশ দিয়ে আদেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। ২৩ মে চবির ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনেট বৈঠক ডাকার উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছিল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৫ মে হাইকোর্ট রুল জারি করেন। আজ রবিবার রুলের শুনানি শেষে রিটটি খারিজ করে দিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট।
