পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজমত রানার মৃত্যু

আপডেট : ৩১ মে ২০১৫, ১৫:১৯
 
পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজমত রানা মৃত্যুবরণ করেছেন (ইন্না...লিল্লাহি)। নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
 
আজমত রানা জাতীয় দলের পক্ষে একটি টেস্ট ও দুটি একদিনের ম্যাচ খেলেছেন।
খবর ক্রিকইনফোর।