রামগঞ্জে ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৬:৪৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সুস্থ্যতা কামনা করে লক্ষ্মীপুরের রামগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ জামে মসজিদে জোহর নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ রামপালে নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুই শ্রমিক নিহত

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সৈকত মাহমুদ শামসু, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর যুবলীগের সভাপতি মানিক মির্জাসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মী প্রমুখ।

ইত্তেফাক/নূহু