ভুল রাজনীতি কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন: খাদ্যমন্ত্রী

আপডেট : ৩১ মে ২০১৫, ২১:৩৪
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ভুল রাজনীতি ও সন্ত্রাসের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এটা উপলব্ধি করেই বিএনপির মধ্যে এখন ভাঙনের সুর দেখা যাচ্ছে। তারাই তাদের নেতৃত্বের পরিবর্তন চায়। তারাই বলে এই নেতৃত্ব দিয়ে এগুনো যাবে না।
 
রবিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীর চরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াত এতো ধ্বংসযজ্ঞের পরেও বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থায় দাঁড়িয়ে আছে। দেশ এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যারা ধ্বংসের রাজনীতি করত তারা এখন সেই পথ থেকে ফিরে এসেছে। তারা ভুল বুঝতে পেরেছে।