চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অনিশ্চিত ইনিয়েস্তা

আপডেট : ৩১ মে ২০১৫, ২২:৫২
 
ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নাও দেখা যেতে পারে  বার্সেলোনার তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে। শনিবার কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলার ৫৬ মিনিটে মাংসপেশিতে টান পড়ার কারণে উঠিয়ে নেওয়া হয় তাকে। যদিও ইনজুরিটি মারাত্মক কিছু নয় বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ লুই এনরিকে।
 
স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাতকারে এনরিকে বলেন, ‘তার (ইনিয়েস্তা) ইনজুরিটি গুরুতর কিছু নয়। তাই সে বার্লিনে অনুষ্ঠিত ফাইনালে খেলতে পারবেন। কোপা ডেল রে জয়ের পর তার উদযাপন দেখেই বোঝা গেছে সে সুস্থ।’
 
তারপরও ইনিয়েস্তার ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবারই ইনজুরির স্ক্যান করানোর জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বার্সেলোনা তারকা। ছয় জুন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে বার্লিনে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।—সকারওয়ে