এবার গেইল ঝড় দেখল ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টির দর্শকরা। টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কাউন্টি দল সমারসেটের হয়ে ৬২ বলে অপরাজিত ১৫১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।
রবিবার কেন্টের বিপক্ষে গেইলের শতকটি টি-টোয়েন্টিতে তার পঞ্চদশ শতক। গেইলের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টি শতক ছয়টি।
৪৫ বলে শতক পূর্ণ করা গেইল তার ইনিংসটিতে ১০টি চার ও ১৫টি ছক্কা মারেন। গেইলের অসাধারণ এই ইনিংসের পরও অবশ্য ৩ রানে হারতে হয়েছে সমারসেটকে। ৭ উইকেটে কেন্টের করা ২২৭ রানের জবাবে গেইলের দল সমারসেট করতে পারে ৭ উইকেটে ২২৪ রান।
