শরণখোলায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন কামাল উদ্দিন আকন। এ উপলক্ষ্যে রবিবার সকালে বিশাল শোডাউন ও আনন্দর্যালি হয়েছে। মনোনয়ন নিয়ে ঢাকা থেকে আসার পর রবিবার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাটে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করা হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শরণখোলায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দুপুর ১২টার দিকে উপজেলার সদর রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কে অনুষ্ঠিত পথসভায় চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দিন আকন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি নেতা হতে চাইনা। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান কাজ।’
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান তালুকদার, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহমেদ রুমি, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন প্রমুখ।
আরও পড়ুনঃ রামগঞ্জে ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া
উল্লেখ্য, কামাল উদ্দিন আকন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের বড় ভাই। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি। এর আগে তিনি দলীয় মনোনয়ন ছাড়াই দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি দলীয় মনোনয়ন নিয়ে তৃতীয়বার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।
ইত্তেফাক/নূহু
