ঢাকায় রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন মোদী

আপডেট : ০১ জুন ২০১৫, ১৩:৩০
 
ঢাকা সফরে এসে রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার রামকৃষ্ণ মিশনে আসা উপলক্ষে কলকাতার বেলুর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ ঢাকায় এসে বিভিন্ন দিক সমন্বয় করবেন।
 
ঢাকার রামকৃষ্ণ মিশন বেলুর মঠের একটি শাখা। গত মাসে মোদী কলকাতা সফরের গিয়ে বেলুর মঠে গিয়েছিলেন।
 
এর আগে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফরে ঢাকায় এসে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন। সেসময় মন্দিরটিতে তিনি প্রার্থনাও করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া