মাতৃত্ব বন্ধন

আপডেট : ০১ জুন ২০১৫, ১৫:১৭
কিছুদিন আগেই মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। হাসপাতাল থেকে বাসায় গিয়ে এখন মা-মেয়ে দু’জনই ভালো আছেন। সারাদিন মেয়েকে নিয়েই কাটছে সারিকার। নিজের স্বপ্নগুলোকে নতুন করে আবারও গুছিয়ে নিচ্ছেন তিনি। প্রথম মা হওয়ার স্বাদ যেন পৃথীবির সব সুখের উর্ধ্বে। সেই মাতৃত্বের বন্ধনেই এখন দিন পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
 
বিয়ের পর থেকেই পর্দায় অনিয়িমিত সারিকা। ক্যারিয়ারের এক সম্ভাবনাময় সময়ে অভিনয়ে বিরতি দেন তিনি।
 
এখনও নতুন করে অভিনয় বা মডেলিংয়ে ফেরার ঘোষণা দেননি সারিকা। আবারও কবে পর্দায় দেখা মিলবে তার এমন কোনো খবরেও থাকছেন না তিনি। আপাতত নিজের মাতৃত্বই উপভোগ করছেন সারিকা।