রিজভীর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর

আপডেট : ০১ জুন ২০১৫, ১৫:২৭
 
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত সোমবার এ আদেশ দেয়।
 
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় আনা একটি মামলায় রিজভীকে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। অন্যদিকে এ মামলায় তার জামিনের আবেদনও পেশ করা হয়। জামিনের আবেদন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।
 

রাজধানীর গুলশানের বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এরপর বিভিন্ন মামলায় তদন্তের স্বার্থে তাকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করে আদালত।