প্রথমবারের মতো নাটকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল আহমেদ। ‘শুক্রবার বাদ জুমা’ শিরোনামের নাটকটিতে কসাই চরিত্রে দেখা যাবে জামিলকে। নাটকে জামিল ছাড়াও অভিনয় করেছেন মিরাক্কেলের আরও কয়েকজন। নাটকটি প্রসঙ্গে জামিল বলেন, ‘খুবই ভালো একটি কাজ হয়েছে। আমার প্রথম কেন্দ্রিয় চরিত্রে কাজ। ঈদের নাটকে দর্শকদের জোর করিয়ে হাসানোর মতো নাটক না। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ এছাড়াও আরও কয়েকটি ঈদের নাটকে দেখা যাবে জামিলকে। এবার ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে অভিনয় করছেন তিনি। ঈদের কাজের বাইরে জামিলের বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।
