বাজেট অধিবেশন শুরু

আপডেট : ০১ জুন ২০১৫, ২১:২৫
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ষষ্ঠ অধিবেশনেই আগামী বছরের বাজেট পেশ করবেন বৃহস্পতিবার। 
 
সোমবার বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
জানা গেছে, আগামী অর্থ বছরের বাজেটের আকার ২ লাখ ৯৭ হজার কোটি টাকার বেশি হতে পারে। এরমধ্যে মোট রাজস্ব আয় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা ধরা হতে পারে। এ আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড খাতে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা এবং বাকী অর্থ এনবিআর বর্হিভূত খাত হতে আয় ধরা হতে পারে। জিডিপি ৭ দশমিক ৬ ধরা হতে পারে।
 
এদিকে, অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন।
 
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
 
দশম সংসদের ষষ্ঠ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খসরু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফখরুল ইমাম ও শিরীন নাঈম।