বাংলাদেশের ক্রিকেট দলের নতুন জার্সি সোমবার শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উন্মুক্ত করা হয়েছে।
বর্তমান সময়ে টাইগাররা আবারো সবুজ এবং লাল জার্সিতে বৈত্রিচ্যপূর্ণ সাজ এবং ডিজাইনে মাঠে নামছে।
প্রথমবারের মত টেলি কোম্পানি রবি বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর হয়েছে। তাই টাইগারদের জন্য স্পন্সরের স্টিকার একেবারোই নতুন। লাল এবং সাদার সমন্বয়ে রবির লগো জার্সির সামনে রয়েছে।
দলের তারকা খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, রুবেল হোসেইন, মাহমুদুল্লাহ রিয়াদসহ বিসিবি এবং রবির অফিস কর্মকর্তারা এ জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
