পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা বাদামতলা এলাকা থেকে বনরক্ষীরা হরিণধরা ফাঁদসহ ৩ চোরা শিকারীকে আটক করেছে। রবিবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, ‘শনিবার সন্ধ্যায় কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে বনের বাদামতলা এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকার করছিলো। এ সময় ৩ চোরা শিকারীকে আটক করে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অন্য ৫ শিকারী গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। বনরক্ষীরা চোরাশিকারীদের কাছ থেকে একটি ডিংগি নৌকা, ১৫শ ফুট হরিণধরা নাইলনের ফাঁদ ও একটি ধারালো চাপাতি উদ্ধার করে ‘
আটক চোরা শিকারীরা হলো, জামাল হোসেন, পিতা নাদেম গোলদার, গ্রাম বড় পাথরঘাটা, আব্দুল মান্নান পিতা আঃ করিম হাং, গ্রাম তাফালবাড়ী এবং নাসির, পিতা হালিম মুন্সি, গ্রাম তাফালবাড়ী, পাথরঘাটা।
আরও পড়ুনঃ সান্তাহারে কলেজ ছাত্র অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
এ ব্যপারে একটি বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
