পৃথিবীতে জীবন্ত কিংবদন্তীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। এর কারণ, তারা খুব কম সময়ের মধ্যে নিজ নিজ কর্ম ক্ষেত্রে দেখিয়েছেন সর্বোচ্চ সাধনাটি।
এমন একজন জীবন্ত কিংবদন্তী এ আর রহমান। যার কর্ম ও ব্যক্তিগত জীবন নিয়ে ‘জায় হো’ ডকুমেন্টারি ছবি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে প্রচার করা হয় এ ডকুমেন্টারি। এ আর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর জানিয়েছেন। ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন উমেশ আগওরালা।
এখানে দেখানো হয়েছে এ আর রহমানের সঙ্গীত এবং ব্যক্তিগত জীবন। তার সঙ্গীতে প্রথম প্রবেশ এবং গত দুই দশক ধরে এ ক্ষেত্রে তার অবদান এবং একইসাথে অর্জন। এ ডকুমেন্টারিতে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে তার সঙ্গীতের ধরণকে। বিশেষ করে পাশ্চাত্য বাদ্যযন্ত্র দিয়ে উপমহাদেশিয় সঙ্গীত। ডকুমেন্টারিটি ছিল ৬০ মিনিটের। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিনিয়র’ সিনেমাটির সঙ্গীত পরিচালনা করে এ শিল্পে সর্বোচ্চ সম্মাননা হিসেবে অস্কার লাভ করেন। এছাড়াও পেয়েছেন আরও অসংখ্য পুরস্কার, যার মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্ম ভূষণ’।
