নেত্রকোনায় ট্রলারডুবিতে নারীর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৫, ১৩:২৫
 
জেলার বারহাট্টায় যাত্রীবাহী ট্রলার ডুবে এক নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাউসী ইউনিয়নের দশদার ফেরি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।
 
জানা গেছে, ট্রলারটি দশদার ঘাট থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগরে যাবার সময় কংস নদের প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। সাথে সাথে অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ঐ নারী পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর তার লাশ উদ্ধার করা হয়।