জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ক্যারিয়ারের বাকি সময়টা কাটাতে চান জার্মান তারকা থমাস মুলার। এমন আশাবাদই ব্যক্ত করেছেন এই জার্মান ফরোয়ার্ড।
চলতি মৌসুমের শেষে গুজব উঠেছিল মুলার হয়তবা বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন যেখানে তিনি সাবেক বায়ার্ন বস লুইন ফন গালের সাথে আবারো একত্রিত হবেন। বায়ার্নে থাকাকালীন কোচ পেপ গার্দিওলার সাথে সর্ম্পকটা খুব একটা মধুর ছিল না মুলারের। বিশেষ করে চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গার্দিওলার সাথে কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে মুলারের।
IMG0
কিন্তু তারপরেও ২০০০ সালে বায়ার্নের যুব দলে যোগ দেয়া মুলারের দল ছাড়ার কোনো আগ্রহই নেই। বায়ার্নের সাথে তার ছোটবেলার সম্পর্ক নিয়ে একটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রগ্রামে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে কিভাবে তিনি বায়ার্নের জার্সি গায়ে ছোট থেকে বড় হয়েছেন। ছবির ক্যাপশন ছিল, ‘আমি এখানে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, শেষও এখানেই করতে চাই।’
