পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, এক মাসের মধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা শুরু হবে। আর এ ব্যাপারে যাচাই-বাছাই করে কাজটি করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, একই ভাবে ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশিদেরও ফিরিয়ে আনা হবে। পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।
IMG0
তিনি বলেন, কোন একক দেশের পক্ষে মানবপাচারের সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই সমস্যা সমাধান করতে হবে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টার মাধ্যমে।
দারিদ্র্য মানবপাচারের একমাত্র কারণ নয় বলে সংবাদ ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি।
