ঢাকা, ফরিদপুর, চাঁদপুর ও মাইজদীকোর্ট অঞ্চলসহ খুলনা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ চলছে, যা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া-পূর্বাভাসে মঙ্গলবার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
তথ্যে আরো বলা হয়— রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া, বলা হয়েছে— বিহার এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
