ইসির তদন্ত কমিটি সাংবাদিকদের কথা শুনল

আপডেট : ০২ জুন ২০১৫, ১৮:২৭
ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও নাজেহালের বিষয়টি  শুনানিতে বর্ণনা দিলেন সাংবাদিকরা। যদিও ভোট কর্মকর্তা ও পুলিশ এ ব্যাপারে অস্বীকার করেছে।
 
এ অবস্থায় ‘সত্য উদঘাটনে’ প্রয়োজনে নির্বাচনী কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকদের মুখোমুখি করার কথা জানালেন তদন্ত কমিটির একজন সদস্য।
 
মঙ্গলবার অন্তত দশ সাংবাদিক তদন্ত কমিটির কাছে পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ এপ্রিলের পুরো ঘটনা মৌখিক ও লিখিতভাবে তুলে ধরেন।
 
নির্বাচন কমিশন ভোটের দিন সাংবাদিক প্রবেশে বাধা ও নাজেহালের ঘটনা তদন্তে ঢাকার ৩০টি কেন্দ্র চিহ্নিত করে। এসব কেন্দ্রে বাধা পেয়েছেন এমন সাংবাদিকদের মঙ্গলবার ডাকা হয়।