আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুইদিনের সফরে বাংলাদেশে তথ্য প্রযুক্তি কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এই কেন্দ্র থেকে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হবে। যেখান থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় সন্ত্রাস দমন, অনুপ্রবেশসহ বিভিন্ন সাইবার অপরাধ দমন করতে সক্ষম হবে।
গত বছর ভারতীয় উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের বৈঠক হয়েছিল। বৈঠকে পুলিশ বাহিনীর জন্য তথ্য প্রযুক্তির বিষয়ে একটি পরিকল্পনা নেয়া হয়।
ওই সময় মেলিটারি ইনস্টিটিউশান এন্ড টেকনোলজির ৬৪ মডেল স্কুল এন্ড আইটি সেন্টার, বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও পুলিশ একাডেমিতে আইটি ল্যাব স্থাপনের কথা ভারত ঘোষণা দিয়েছিল।
সূত্র: দ্য হিন্দু।
