বাংলাদেশ থেকে সৌদি আরব, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ উপকূলবর্তী কয়েকটি দেশে যাত্রাবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে অক্টোবরে।
মঙ্গলবার বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও বেসকারি প্রতিষ্ঠান আফরোজ শিপিং লাইনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে এবিষয়ে।
মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে চুক্তিতে সই করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূইয়া এবং আফরোজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী।
চুক্তির আওতায় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বঙ্গোপসাগরে পাঁচ তারকা মানের ক্রুজ শিপ বা বিলাশবহুল জাহাজও পরিচালনা করবে।
