‘মালিক ও শ্রমিক পক্ষের সর্বসম্মতিতে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের পর বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে।’
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিধিমালা চূড়ান্ত করার পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন—সংসদ সদস্য শিরীন আখতার, শ্রম সচিব মিকাইল শিপার, ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিজিএমই সভাপতি আতিকুল ইসলাম, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, এফবিসিসিআইর সহসভাপতি সফিউল আলম মহিউদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
