‘বেসরকারি সংস্থা এগিয়ে এলে স্বাস্থ্যখাতে আরো উদ্যোগ সম্ভব’

আপডেট : ০২ জুন ২০১৫, ২০:৫৪
 
 
 
‘বেসরকারি সংস্থাগুলো সরকারের সাথে সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে এলে স্বাস্থ্য খাতে আরো কার্যকরী উদ্যোগ নেয়া সম্ভব।’ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেশন মেকানিজমের ওয়েবসাইট উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতার সাথে কাজ করে সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক অগ্রগতি সাধিত করেছে। বাংলাদেশ এখন পোলিওমুক্ত। ম্যালেরিয়া, যক্ষ্মাও নির্মূলের পথে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অনেক।’
 
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।