ডব্লিউটিওর সদস্যভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে বুধবার সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আগামী ৪ জুন এ সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৪ জুন এ সভা অনুষ্ঠিত হবে।
সভার কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সভায় যোগদান করছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এবং কেনিয়ার বাণিজ্যমন্ত্রী যৌথভাবে সভায় সভাপতিত্ব করবেন।
দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার অনিষ্পন্ন বিষয়ে নেগোশিয়েশন শুরুর কৌশল নির্ধারণসহ পোস্ট বালি ওয়ার্ক প্রোগ্রামের আলোচ্য বিষয়গুলো সভায় আলোচনা করা হবে।
সভায় যোগদান শেষে আগামী ৫ জুন তোফায়েল আহমেদের দেশে ফেরার কথা।
