জিয়া, কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

আপডেট : ০২ জুন ২০১৫, ২৩:৫৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শবে বরাত উপলক্ষে স্বামী জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

খালেদা জিয়া মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বনানী কবরস্থানে যান। সেখানে ছোট ছেলের কবর জিয়ারত করে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়া যান শেরে বাংলা নগরে সেখানে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।