মৌমাছির আক্রমণে নীলফামারীতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৪০

 নীলফামারীতে মৌমাছির আক্রমণে আব্দুর রহিম শাহ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে সদরের সোনারায় ইউনিয়নে। নিহত ব্যক্তি ওই এলাকার কৃষক বলে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের মৃত সরিতুল্ল্যাহ শাহের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুর রহিম শাহ মাথায় লাল রংয়ের গামছা পেঁচিয়ে নিজ বাড়ির অদূরে ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে মৌমাছির এক ঝাঁক তাকে আক্রমণ করে। এক পর্যায়ে তার নাক-মুখ দিয়ে ফেনা বেড় হতে শুরু করে। তখন স্বজনরা তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আরও পড়ুনঃ মিরসরাইয়ে দেড় মণ স্বর্ণবার উদ্ধার

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু