ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৩ জুন ২০১৫, ২১:৩৩
 
 
জেলার চৌগাছায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছেন। রাজন কুমারের স্ত্রী ববিতা রাণীকে (২০) একই এলাকার  রানা (২৫) নামে এক যুবক সোমবার ধর্ষণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ববিতা রাণী মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে আত্মহত্যা করে।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চার্জে থাকা সেকেন্ড অফিসার শরিফুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাদের কাছে এধরনের একটি খবর এসেছে আমরা বিষয়টি তদন্ত করছি।