‘সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে’

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৭:৪৮
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে দক্ষ জনবল সৃষ্টিতে আইসিটি-ভিত্তিক শিক্ষার সূচনা পর্যায়ের অংশ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাল্ডিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হবে।
 
মন্ত্রী বলেন, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২৭ হাজার আট শ ৩১ টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এবং আশাব্যঞ্জকভাবে শিগগিরই বাকি স্কুল এবং কলেজগুলোকে মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে।
 
গত মাসে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক্সেসেস টু ইনফরমেশন (এটুআই) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
নরুল ইসলাম নাহিদ বলেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের বিষয়বস্তু সহজে বোধগম্য এবং আকর্ষণীয় করতে শিক্ষকদের প্রশিক্ষিত করে ডিজিটাল বিষয়গুলোর উন্নয়ন করা হচ্ছে।
 
‘‘উচ্চ শিক্ষায় নতুন জ্ঞান সৃষ্টিতে গবেষণা বাড়াতে এবং প্রযুক্তিগত সংযোগ ‍উন্নয়ন করতে আমরা একটি প্রকল্পের বাস্তবায়ন করছি। ডিজিটাল সংযোগ স্থাপনের পর শিক্ষার্থীরা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের লেকচার ক্লাস থেকে শিখবে।’’
 
প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিকুর রহমান বলেন,  শিক্ষার গুণগতমানের উন্নয়ন খুবই বড় চ্যালেঞ্জ কারণ প্রত্যেকে এ ব্যাপারে কথা বলছে। আমি বিশ্বাস করি যে প্রযুক্তির ব্যবহার শিক্ষাব্যবস্থার মান বাড়াবে।
 
মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার উন্নয়নে ডিজিটাল উপকরণের ব্যবহার বিশ্বে পরিচিত। পাশাপাশি এর ব্যবহার শিক্ষাপদ্ধতি সহজ এবং আকর্ষণীয় করে।
 
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সাফল্য কার্যক্রম সহায়তার জন্য ১০ জেলা কর্মকর্তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম-২০১৫ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একই সাথে মাল্টিমিডিয়া কনটেন্ড কমপিটিশন (প্রতিযোগিতা)-২০১৪’র পুরস্কার ৩৪ শিক্ষককে প্রদান করা হয়।