রাজধানীর কারওয়ান বাজারে দুটি বাস আগে যাওয়ার মানসিকতায় প্রতিযোগিতা করে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। এতে ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী দুটি বাসের চালক গন্তব্যে আগে যাওয়ার মানসিকতায় পাল্লা দেয়। এ সময় একটি বাস সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। আর অন্যটি উল্টে যায়।
