মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শুধু তিস্তার পানি নয়, আগামী সাড়ে তিন বছরের মধ্যে দেশের ৪৪টি নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে। মন্ত্রী বুধবার গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন।
বুলবুল মন্ডলের সভাপতিত্বে শ্রীপুর মুক্ত মঞ্চে অনুষ্টিত সম্মেলনের আরো বক্তব্য রাখেন, এড. রহমত আলী এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খানসহ অনেকে।
সম্মেলনে বুলবুল মন্ডল সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে শ্রীপুর পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।
