বিএনপি ধর্মহীন নয় : মঈন খান

আপডেট : ০৩ জুন ২০১৫, ২১:২৮
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার দলীয় লোকজন বলার চেষ্টা করছে, বিএনপি ইসলামি দল। কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ইসলামি দল নই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ধর্মহীন ছিলেন না। আমরাও ধর্মহীন নই, আমরা ধর্মহীনতায় বিশ্বাস করি না। যার যার ধর্ম পালন ও নিজেদের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। এ সত্য সবার সামনে তুলে ধরতে হবে।
বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
 
মঈন খান বলেন, যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির নামে ফায়দা লুটতে চায় তারা ধর্মকে নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের থেকেও খারাপ।
 
ফ্রন্টের সভাপতি গৌতম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমারসহ অন্যরা।
 
চান্দিনায় বাসে হামলায় দোষীদের শাস্তি দাবি বিএনপির
পবিত্র বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে  বলেন, বিএনপি এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
 
হামলাকে ‘মর্মন্তুদ নারকীয়’ উল্লেখ করে এ ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির এ মুখপাত্র