ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের টাইটেল স্বত্ব নিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী একথা জানান।
তিনি বলেন,ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজর পণ্য জা এন জি আইসক্রিম। বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত।
নিজাম উদ্দিন জানান, এই সিরিজের নাম হবে ‘জা এন জি বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ পাওয়ার্ড বাই রবি’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, পরিচালক জাহিন হাসান ও রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।
