মেসি ভিনগ্রহের: বুফন

আপডেট : ০৩ জুন ২০১৫, ২১:৪৩
 
 
লিওনেল মেসিকে ‘ভিনগ্রহের প্রাণী’ বলে আখ্যায়িত করলেন জুভেন্তাসের গোল রক্ষক জিয়ানলুজি বুফন। ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন বুফন বলেন, ‘লিও হচ্ছে ভিনগ্রহের প্রাণী যিনি আমাদের মতো মানুষদের সাথে খেলেন। আশা করব ছয় তারিখে তিনি পৃথিবীর মানুষ হিসেবে খেলবেন।’
 
বার্সালোনার হয়ে চলতি মৌসুমে ৫৮ গোল করেছেন মেসি। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল পেলেই তিনি হয়ে যাবেন প্রতিযোগিতাটির তিনটি ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড়।
 
লিওনেল মেসি, নেইমার এবং লুই সুয়ারেজকে নিয়ে গড়া বার্সালোনার আক্রামণভাগকে নিয়ে বুফন বলেন, ‘আমার মতে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণত্রয়ী। তাদের আক্রামণ করার ক্ষমতা সত্যিই ভয়াবহ। আমাদেরও অস্ত্র আছে। তাদের পুরোপুরি না থামানো গেলেও কিছুটা নিবৃত করা যাবে।’
 
ছয় তারিখে মেসি-নেইমারদের বার্সার বিপক্ষে বার্লিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে জুভেন্তাস। দুই দলেরই সামনে থাকছে মৌসুমে ট্রেবল জেতার সুযোগ।