টেন্ডুলকার-ওয়ার্নে টি-টোয়েন্টি

আপডেট : ০৩ জুন ২০১৫, ২১:৪৭
 
সারা ক্রিকেট পৃথিবীতেই এখন হাওয়া লেগেছে টি-টোয়েন্টির। সে আলোকে হয়েছে নানান দেশের নানা টি-টোয়েন্টি লিগ।
 
আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এসপিএল, বিপিএলসহ বিভিন্ন দেশেই হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু এ সকল টুর্নামেন্টে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা খুব কম সুযোগই পান। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা মিলে নতুন টি-টোয়েন্টি লিগ আয়োজনের চিন্তা করে। এরই আলোকে শেন ওয়ার্ন এবং শচীন টেন্ডুলকার মিলে নতুন একটি লিগ বানানোর প্রস্তাব ও দেয় আইসিসিকে।
 
দুবাইতে শচীনের সেই লিগকে অনুমোদন দিলো আইসিসি। সেখানে ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট এবং ওয়াসিম আকরামসহ অন্যান্য কিংবদন্তী ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।—ওয়েবসাইট।