রণবীর কাপুর তার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন। কিন্তু এবার তিনি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে ক্যাটরিনার প্রশংসা করেছেন। ক্যাটরিনা তাকে সঠিক পথে নিয়েছে এমন মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ‘অ্যাবসুলেট ইন্ডিয়া’ নামে এক পত্রিকায় সাক্ষাত্কার দিয়েছেন ‘বোম্বে ভেলভেটে’র অভিনেতা রণবীর কাপুর। সেখানে তিনি বললেন, কিভাবে ক্যাটরিনা তাকে ভালো হতে শিক্ষা দিয়েছে।
তিনি বলেছেন, আপনার কথা সবসময় চিন্তা করে, আপনার চেয়ে ভালো মানুষ এমন কারো প্রেমে আপনি যখন পড়বেন তখন আপনি তার কাছ থেকে অনেক কিছু শিখবেন।
এরপর তিনি উল্লেখ করেন, ক্যাটরিনা আমাকে সঠিক পথে নিয়েছে। সে সবদিক থেকেই আমার চেয়ে ভালো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
