কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত

১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৪:৪৩
 
কুমিল্লার নাঙ্গলকোটে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
 
এর আগে রাত আড়াইটায় লাকসাম - চিনকি আস্তানা ডাবল লাইনে  টেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
 
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, দুর্ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।