রিয়ান্না-বেনজেমার প্রেমের কানাকানি

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৫:৫৯
 
হলিউডে প্রেমের ভাঙা-গড়া নতুন কোনো খবর নয়। এসব খবরের জন্ম দিয়ে প্রায়ই আলোচনায় কেন্দ্রবিন্দু হন তারকারা। এরকম একটি খবরের জন্ম দিয়েছেন ‘আর অ্যান্ড বি’ তারকা রিয়ান্না  ও ফরাসি ফুটবলার করিম বেনজেমা। কানাঘুষা চলছে তারা নাকি গোপনে প্রেম করছেন। বুধবার এমন তথ্যই জানিয়েছে এনডিটিভি।
 
সম্প্রতি করিম বেনজেমার সঙ্গে ভোরের দিকে নিউইয়র্কের একটি রেস্টুরেন্ট একসঙ্গে খাবার খেয়েছেন। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জণ শোনা যাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর পাঁচটায় নিউইয়র্কের কোপেলিয়া রেস্টুরেন্ট একসঙ্গে সকালের খাবার খান রিয়ান্না ও করিম বেনজেমা। এর আগে কাছেই অবস্থিত গ্রিফিন নাইটক্লাবের পার্টিতে যোগ দেন তারা। তবে একসঙ্গে ফ্রেমবন্দী না হওয়ার জন্য তারা সেখান থেকে আলাদা আলাদা বের হয়ে যান।
 
এর আগে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ফ্রান্স হেরে যাওয়ার পর ৩৭ বছর বয়সী রিয়ান্না বেনজেমার উদ্দেশে একটি টুইট করেন। সেখানে তাকে সমবেদনা জানান রিয়ান্না।
 
টুইটে রিয়ান্না বলেন, ‘ আমি তোমার কষ্ট বুঝতে পারছি’। উত্তরে বেনজেমা বলেছিলেন, ‘কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। সমর্থন করার জন্য ধন্যবাদ।
 
খেলোয়াদের সঙ্গে রিয়ান্নার প্রেমের গুঞ্জণ নতুন কিছু নয়। ২০১০ সালে লস অ্যাঞ্জেলস ডজার্স বেসবল তারকা ম্যাট কেম্পের সঙ্গে প্রেমের গুঞ্জণ শোনা যায়।  সূত্র: এনডিটিভি।