পেট্রোলবোমা হামলাকারীরা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বেলা ১১টার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সহিংসতায় দগ্ধদের মাঝে অর্থসহায়তা প্রদানকালে সাংবাদিকদের এ কথা তিনি।
রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিনের টিফিনের টাকা বাচিয়ে দগ্ধদের সহায়তা করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই স্কুলের চেয়ারম্যান। বার্ন ইউনিটের কনফারেন্স রুমের তৃতীয় তলার ওই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানাই। যারা এ হামলার সঙ্গে জড়িত তারা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না।তিনি অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার কথা বলেন।
এদিকে, কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী বুধবার জেলার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত-শিবিরের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চান্দিনা থানার জামায়াতের আমীর আবুল হাসনাত, জামায়াত নেতা ওবায়দুল্লাহ, নয়ন, ওমর ফারুক ভূইয়া, মহিবুল্লাহ, আবুল বাশার ও আবদুর রাজ্জাক।চান্দিনা থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন জানান, গত ১ জুন রাতে কুমিল্লা চান্দিনা থানার কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাঙ্গামাটি গামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৭ যাত্রী অগ্নিদগ্ধ হয়।
