মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি আজাদ, সম্পাদক কামরেল

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:২৮

মৌলভীবাজার আইনজীবী সমিতির ২০১৯ সনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার জেলা বারের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এসএম আজাদুর রহমান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এটিএম আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরি) অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট প্রিতম দত্ত সজীব (ক্রীড়া ও সংস্কৃতি)।

আরো পড়ুন: স্ত্রীর কাছে টাকা না পেয়ে ছেলেকে আছড়ে মারলেন বাবা

অ্যাডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সুবিমল, সুরাইয়া খাতুন, মো. খালেদ আহমদ, আশরাফ হোসেন কামাল নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/বিএএফ