তামাক ও তামাকজাত পণ্যদ্রব্যের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। ধূমপায়ীদের নিরৎসাহিত করতে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে সিগারেট মূল্য বাড়ানোর এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী কর বৃদ্ধি করে সিগারেট কোম্পানিগুলোর উপর ৪৫ ভাগ কর আরোপ করেছে।
আগে দেশীয় ব্যান্ডের উৎপাদনকারীদের উপর ৪০ ভাগ এবং পুঁজি বাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত ছিল না সেগুলোর উপর ৪৫ ভাগ কর আরোপ ছিল।
মুহিত বাজেট বক্তৃতায় বলেন, সিগারেট স্বাস্থ্য ও পরিবেশ উভয়েরই ক্ষতি করে এটা চিরন্তণ সত্য হিসাব ভালোভাবে জানা কথা।
