গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে মানিক মিয়া ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। গত বুধবার ১ আর কে মিশন রোডে এই ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপিকা আখতার সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ নেশন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মানিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন। এসময় স্বনামধন্য সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মানিক মিয়ার জীবন ও কর্মের ওপরে আলোচনা করেন। এতে অংশ নেন প্রবীণ সাংবাদিক রাহাত খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, আসম আব্দুর রব, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, অধ্যাপক এ কে ফজলুল হক, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।
