নূরজাহান বেগমের জন্মবার্ষিকী পালন

আপডেট : ০৫ জুন ২০১৫, ০২:০৪

ফুলেল শুভেচ্ছায় পালিত হয়েছে ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবে পুরান ঢাকার শরত্ গুপ্ত রোডের বাড়িতে আয়োজন করা হয় অনুষ্ঠানের। টাঙানো হয় শামিয়ানা। ঝুলিয়ে দেয়া হয় বেলুন।

 
জন্মদিনে কথা বলেন নারী সাংবাদিকতার পথিকৃত্ এই নারী। নূরজাহান বেগম বলেন, আমরা যে সংগ্রাম আরম্ভ করেছিলাম তার অনেকটাই আজ সার্থক। এখন স্বাধীন দেশে নারীরা আরও এগিয়ে যাবেন। তবে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা না রাখলে দেশ এগোবে না।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমা সিদ্দিকী, মালেকা বেগম, আয়শা খানম, সেলিনা খালেক, পারভীন হাসান, বদরুন নেসা আবদুল্লা, হানুফা ইমদাদ, গুলশান আরা, নাছিমুন আরা হক, পারভীন সুলতানা, নাসিমুন নেছা, সুলতানা রিজিয়া প্রমুখ।