চলচ্চিত্রে পার্থ বড়ুয়া

আপডেট : ০৫ জুন ২০১৫, ০২:৪০

কিছুদিন আগেই অভিনয়ে বিরতির কথা বলেছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। এখন গান নিয়েই থাকতে চান। এমনই বক্তব্য ছিল পার্থর। কিন্তু সম্প্রতি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।

 
আগামী ১২ জুন চলচ্চিত্রটির শুটিং শুরু করবেন পার্থ। ছবিতে পার্থকে দেখা যাবে একজন সাংবাদিক হিসেবে। পার্থ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, নাবিলাসহ অনেকে। ছবি প্রসঙ্গে পার্থ বলেন, ‘অমিতাভ রেজার কাজ আমার ভালো লাগে। যদিও এটা তার প্রথম চলচ্চিত্র, তবে আশা করি ভালো একটি কাজ হবে এটি।’
 

দেশের বর্তমান চলচ্চিত্র প্রসঙ্গে পার্থ বলেন, ‘যদিও আমি চলচ্চিত্রের মানুষ নই, তবে এখনকার চলচ্চিত্রের অবস্থা খানিকটা উন্নতির দিকে যাচ্ছে। একটা সময় আমাদের চলচ্চিত্র যে ধাক্কা খেয়েছে সেখানে থেকে অনেকটা ঠিক হয়ে এসেছে এখন। আশা করি সামনের অবস্থা আরও ভালো হবে।’