রাজধানী মিরপুরের পীরেরবাগ থেকে মানবপাচারের জড়িত থাকার অভিযোগে ৯ কোটি টাকার চেক, পাসপোর্ট ও বিপুল পরিমাণ মেডিক্যাল চেকআপের কাগজপত্রসহ তানিম ইসলাম কিরণ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোর ৪টার দিকে ঝিলপাড়ার ২৮১/১০/২ নম্বর হোসেন টাওয়ারের ৫-বি নম্বর ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা জানান—ভোরে অভিযান চালিয়ে তানিম ইসলাম কিরণকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে যুক্ত রযেছেন বলে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ৯ কোটি টাকার একটি চেক, মানবপাচারের জন্য অবৈধ মেডিক্যাল চেকআপের বই, কম্পিউটার ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
