ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও উপকমিশনার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
শাহাব উদ্দিন কোরেশীকে অ্যাডমিন ইন্সপেকশন অ্যান্ড অডিট শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার, শেখ মুহাম্মদ মারুফ হাসানকে ক্রাইম এন্ড অপারেশন শাখার অতিরিক্ত কমিশনার, মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার, মনিরুল ইসলামকে ডিবি অ্যান্ড প্রসিকিউশন শাখার যুগ্ম কমিশনার, ওয়াই এম বেলালুর রহমানকে লজিস্টিক শাখার যুগ্ম কমিশনার এবং পিওএম শাখার যুগ্ম কমিশনারের অতিরিক্ত দায়িত্বে, মীর রেজাউল আলমকে অপরাশেন শাখার যুগ্ম কমিশনার, মোসলেহ উদ্দিন আহমেদকে ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম কমিশনার ও হেডকোয়ার্টার্সের যুগ্ম কমিশনারের অতিরিক্ত দায়িত্বে, কৃষ্ণপদ রায়কে ক্রাইম শাখার যুগ্ম কমিশনার, কায়েমুজ্জামান খানকে মিরপুর বিভাগের উপকমিশনার, আব্দুল কুদ্দুসকে পরিবহন শাখার উপকমিশনার, আবুল ফয়েজকে ইঅ্যান্ডডি শাখার উপকমিশনার, টুটুল চক্রবর্তীকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন শাখার উপকমিশনার, বিধান ত্রিপুরাকে উত্তরা বিভাগের উপকমিশনার, প্রবীর কুমার রায়কে ট্রাফিকের (উত্তর) উপকমিশনার, ড. এইচ এম কামরুজ্জামানকে প্রসিকিউশন শাখার উপকমিশনার, মুনতাসিরুল ইসলামকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপকমিশনার এবং আনোয়ার হোসেনকে মতিঝিল বিভাগের উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে।
